আমাদের কার্যক্রম

ফসল এগ্রো লিমিটেড — কৃষকের পাশে, ফসলের সুরক্ষায়

কৃষির আধুনিকায়নে উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকের দোরগোড়ায় সব ধরনের কৃষি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষ, পরিশ্রমী ও প্রশিক্ষিত কৃষি ডিগ্রিধারী কর্মীবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা দেশকে প্রায় ১০০টি টেরিটরিতে ভাগ করে আমরা ৬০০-এরও বেশি অঞ্চলে আমাদের কার্যক্রম বিস্তৃত করেছি। দেশজুড়ে ছড়িয়ে থাকা এই প্রশিক্ষিত কর্মীরা নিরলসভাবে কৃষকদের নিবিড় কৃষি সেবা প্রদান করে যাচ্ছেন। ফসল এগ্রো লিমিটেড-এর রয়েছে প্রায় সাড়ে সাতশত অভিজ্ঞ ফিল্ড বিশেষজ্ঞ, যারা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করেন। তারা সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ করে ফসল ও বালাই সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান প্রদান করেন। এর ফলে কৃষকরা সহজেই তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন এবং দ্রুত সঠিক সমাধান গ্রহণ করতে সক্ষম হন। পাশাপাশি, কৃষি সংক্রান্ত সকল ধরনের কারিগরি সহায়তাও আমরা নিশ্চিত করে থাকি।